নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইউসুফ ওরফে রুবেল (৩৭)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন , ভাঙ্গায় দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ আহত ২০ জন
র্যাব জানায়, গত বছরের ১১ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার কালাধরা ইউনিয়নে একটি ডাকাতির সময় গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটি র্যাব-১১ (সিপিসি-৩), নোয়াখালী ছায়া তদন্তের মাধ্যমে অনুসন্ধান শুরু করে।তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে র্যাব অপর আসামি ইউসুফ ওরফে রুবেলকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন