দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৩ হাজার লিটার জ্বালানি জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে

গাজীপুর মহানগরের কোনাবাড়ী মোবাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ দাবি করে বিক্রি বন্ধ রাখা হয়। এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করে জব্দ করা হয়।

আরো পড়ুন , সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা ও অবৈধভাবে মজুদ করার অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান ও মাশিকুর রহমান আবরার।অভিযান চলাকালে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. হেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।জেলা প্রশাসক জানান, জব্দ করা জ্বালানি রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে এবং অবৈধভাবে জ্বালানি মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : অভিযান জব্দ জ্বালানি তেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৩ হাজার লিটার জ্বালানি জব্দ

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের কোনাবাড়ী মোবাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ দাবি করে বিক্রি বন্ধ রাখা হয়। এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করে জব্দ করা হয়।

আরো পড়ুন , সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা ও অবৈধভাবে মজুদ করার অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান ও মাশিকুর রহমান আবরার।অভিযান চলাকালে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. হেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।জেলা প্রশাসক জানান, জব্দ করা জ্বালানি রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে এবং অবৈধভাবে জ্বালানি মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত