ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩টি সিএনজি থানা হেফাজতে রাখা হয়েছে।আরও পড়ুন, বিশেষ অভিযানে অপহরণ মামলার দুই সন্দেহভাজনসহ ৩ জন গ্রেফতার, আদালতে প্রেরণঅভিযান পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। এ সময় কয়েকটি যানবাহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। এছাড়া ৩টি সিএনজির বৈধ কাগজপত্র না থাকায় সেগুলোকে থানা হেফাজতে রাখা হয়েছে।আরও পড়ুন, যারা দেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় তারাই বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ করেছে: রুমিন ফারহানানির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারের বলেন,যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।