দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কাকিনায় শিশু ধর্ষণের অভিযোগে ফুঁসে উঠল শিক্ষার্থীরা, মহাসড়কে বিক্ষোভ-মানববন্ধন

গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কাশিমপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ করেন আল মামুন

আওলাদ হোসেনের চিকিৎসার খোঁজ নিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন ৪ পেশাদার চালক

পতেঙ্গায় প্রকাশ্যে ডাস্টবিন: মশার উপদ্রব ও গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, দ্রুত অপসারণের দাবি

পেট্রোবাংলার পরিচালক মাহবুব আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বদলি বাণিজ্যের অভিযোগ

জমি নিয়ে কথা-কাটাকাটি, লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

জব্দ করা ইলিশ ভাগ করে নেওয়ায় দুজনকে জরিমানা

জব্দ করা ইলিশ ভাগ

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের পর ব্যক্তিগত বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ২৭ অক্টোবর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে এসব মাছ গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাটসংলগ্ন তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তবে বিতরণের পর একটি মাদ্রাসার জন্য বরাদ্দ করা মাছ প্রতিষ্ঠানে না নিয়ে ব্যক্তিগত বাড়িতে নিয়ে যাওয়ার তথ্য পায় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে রাত ৯টার দিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়।

আরও পড়ুন,উজিরপুরে নিহত কাওছারের পরিবারের পাশে বিএনপি নেতা আজিজুল সরদার

অভিযানের সময় মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাছ বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। প্রশাসন জানতে পারে, মাদ্রাসাটি আবাসিক নয়। জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান, তিনি ও আবুল হোসেন মাছগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। তবে অন্য দুটি মাদ্রাসা ও এতিমখানায় বরাদ্দ করা মাছ যথাযথভাবে পৌঁছেছে বলে নিশ্চিত হয় প্রশাসন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মাদ্রাসার জন্য বরাদ্দ করা মাছ প্রতিষ্ঠানে না দিয়ে ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়ায় মো. আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ নির্ধারিত প্রতিষ্ঠানে বিতরণ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

বিষয় : জরিমানা জব্দ ইলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জব্দ করা ইলিশ ভাগ করে নেওয়ায় দুজনকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x