দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার তিন আসামি এবং সিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইসলাম হোসেন ওরফে মুন্না (৩৭), মো. বাদশা মিয়া (৩০) এবং মো. তমিজুল (৩০)। তাঁদের সবার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছিলনী গ্রামে। 

আরও পড়ুন,আওলাদ হোসেনের চিকিৎসার খোঁজ নিলেন জেলা প্রশাসক

তাঁরা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন মাদকদ্রব্যসংক্রান্ত একটি মামলার এজাহারনামীয় আসামি। অভিযানে তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আয়নাল হোসেন (৩৯)কেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা বাজার এলাকার বাসিন্দা। বাসন থানা পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয় : গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার তিন আসামি এবং সিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইসলাম হোসেন ওরফে মুন্না (৩৭), মো. বাদশা মিয়া (৩০) এবং মো. তমিজুল (৩০)। তাঁদের সবার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছিলনী গ্রামে। 

আরও পড়ুন,আওলাদ হোসেনের চিকিৎসার খোঁজ নিলেন জেলা প্রশাসক

তাঁরা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন মাদকদ্রব্যসংক্রান্ত একটি মামলার এজাহারনামীয় আসামি। অভিযানে তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আয়নাল হোসেন (৩৯)কেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা বাজার এলাকার বাসিন্দা। বাসন থানা পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x