দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬

বান্দরবানের নুরুল আমিন চৌধুরী আরমান এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশন গত ২৭ মার্চ খুলনায় অনুষ্ঠিত হয়েছে। নগরীর সিটি ইন লিমিটেডে দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কনভেনশনে সারাদেশ থেকে আগত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে জাতীয় সহ-সভাপতি (ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম। এছাড়া উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এপেক্স ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. সুভির চক্রবর্তী।

আরও পড়ুন, মোরেলগঞ্জে নব্বই রশি খালে দূষণ: স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর ও সাবেক জাতীয় সভাপতি আসলাম হোসেন, সাবেক জাতীয় সভাপতি ভূবন লাল ভারতী, ৫০তম জাতীয় কনভেনশন কমিটির চেয়ারম্যান ডা. হিমেল সাহা, জেলা-৩ গভর্নর সৈয়দ মিয়া হাসান, জেলা-৭ গভর্নর কুতুব উদ্দিন আলো, জেলা-৬ এর অতীত গভর্নর ডা. কামরুল ইসলাম, জেলা-৬ এর অতীত গভর্নর অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা-৩ এর অতীত গভর্নর মো. কামাল পাশা, জেলা-৭ এর অতীত গভর্নর নুরুল মতিন সৈকত, জেলা-৬ এর অতীত গভর্নর অ্যাডভোকেট কসির, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী, জেলা-৩ এর ফার্স্ট লেডি শারমিন সুলতানা রুজি, এপেক্স বাংলাদেশের ফার্স্ট লেডি মিসেস পান্না, ন্যাশনাল সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসাইন, ন্যাশনাল ট্রেজারার অ্যাডভোকেট মাইনুল ইসলাম জীবনসহ কেন্দ্রীয় ও ক্লাব পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন, গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী

কনভেনশনে এপেক্স বাংলাদেশের বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। কনভেনশনে দেশের বিভিন্ন জেলা গভর্নর, ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক এপেক্সিয়ান অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বছরের সার্বিক কার্যক্রমের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয়, জেলা ও ক্লাব পর্যায়ে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। 

এতে জেলা-৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান ‘বেস্ট ডিস্ট্রিক্ট গভর্নর’ ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী ‘বেস্ট এপেক্সিয়ান’ এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মো. আলমগীর আলম ‘বেস্ট ক্লাব প্রেসিডেন্ট’ এপেক্স ক্লাব অব পটিয়াকে ‘বেস্ট ক্লাব’ এবং এপেক্স ক্লাব অব বান্দরবানকে ‘বেস্ট সার্ভিস ক্লাব’ হিসেবে ঘোষণা করা হয়।

বিষয় : সংগঠন বান্দরবান প্রেসিডেন্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বান্দরবানের নুরুল আমিন চৌধুরী আরমান এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত