দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬

মোরেলগঞ্জে নব্বই রশি খালে দূষণ: স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ও ৪নং ওয়ার্ডের হরিণধরা রাস্তার মধ্যেকার অবস্থিত নব্বই রশি খালটি বর্তমানে চরম দূষণের কবলে পড়েছে। একসময় গ্রামবাসীর পানির প্রধান উৎস হিসেবে ব্যবহৃত এই খালটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন, স্বরূপকাঠি নান্দুহার বাজারে শান্তি ভাঙল বহিরাগত সন্ত্রাসীরা, থানায় অবশেষে এজাহার

স্থানীয় সূত্রে জানা গেছে, খালটির পানি ব্যবহার করে প্রতিদিন গরু ও ছাগল জবাইয়ের পর রক্ত, ময়লা ও বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। এতে করে খালের পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের চর্মরোগসহ পানিবাহিত রোগের ঝুঁকি।

আরও পড়ুন, গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী

এলাকাবাসীর অভিযোগ, সরকারিভাবে পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান থাকলেও সংশ্লিষ্টরা তা উপেক্ষা করে খালের পাশেই জবাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বারবার নিষেধ করার পরও তারা এ কার্যক্রম বন্ধ করছে না। অভিযোগ রয়েছে, সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করে সেখানে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা খালটি দূষণমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নির্ধারিত স্থানে জবাই কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সচেতন মহল মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বিষয় : বাগেরহাট মোরেলগঞ্জ দূষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মোরেলগঞ্জে নব্বই রশি খালে দূষণ: স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ও ৪নং ওয়ার্ডের হরিণধরা রাস্তার মধ্যেকার অবস্থিত নব্বই রশি খালটি বর্তমানে চরম দূষণের কবলে পড়েছে। একসময় গ্রামবাসীর পানির প্রধান উৎস হিসেবে ব্যবহৃত এই খালটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন, স্বরূপকাঠি নান্দুহার বাজারে শান্তি ভাঙল বহিরাগত সন্ত্রাসীরা, থানায় অবশেষে এজাহার

স্থানীয় সূত্রে জানা গেছে, খালটির পানি ব্যবহার করে প্রতিদিন গরু ও ছাগল জবাইয়ের পর রক্ত, ময়লা ও বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। এতে করে খালের পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের চর্মরোগসহ পানিবাহিত রোগের ঝুঁকি।

আরও পড়ুন, গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী

এলাকাবাসীর অভিযোগ, সরকারিভাবে পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান থাকলেও সংশ্লিষ্টরা তা উপেক্ষা করে খালের পাশেই জবাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বারবার নিষেধ করার পরও তারা এ কার্যক্রম বন্ধ করছে না। অভিযোগ রয়েছে, সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করে সেখানে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা খালটি দূষণমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নির্ধারিত স্থানে জবাই কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সচেতন মহল মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত