দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের ছুটিতে ঢাকার বাতাসে স্বস্তি, কমেছে দূষণ

পবিত্র ঈদুল আজহার ছুটির দ্বিতীয় দিনে কোলাহলমুক্ত রাজধানী ঢাকার বাতাসে কিছুটা স্বস্তির খবর মিলেছে। সকালবেলায় বায়ুর মান কিছুটা খারাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূষণের মাত্রা কমে এসেছে।আরও পড়ুন, রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত অন্তত ৮০ জনশুক্রবার (২৯ মে) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ার–এর লাইভ সূচকের তথ্যে দেখা যায়, সকাল ১০টায় বিশ্বের ১২৬টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান নেমে আসে ১৩ নম্বরে। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ছিল ৯৫, যা বায়ুমাপক মানদণ্ড অনুযায়ী ‘মাঝারি’ বা সহনীয় পর্যায় হিসেবে বিবেচিত।তবে দিনের শুরুতে পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। সকাল ৭টায় বিশ্ব তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম এবং তখন একিউআই স্কোর রেকর্ড করা হয় ১১০। পরে সকাল ৯টার দিকে তা সামান্য কমে ১০৭-এ দাঁড়ায়। এ মাত্রাকে সাধারণত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।আরও পড়ুন, কম দামে কোরবানির মাংস কিনতে রাজধানীর ফুটপাতে ক্রেতাদের ভিড়বিশেষজ্ঞদের মতে, ঈদের ছুটিতে যানবাহন ও শিল্পকারখানার কার্যক্রম কমে যাওয়ায় রাজধানীর বাতাসে দূষণের চাপও তুলনামূলক কমেছে। ফলে নগরবাসী কিছুটা স্বস্তি পাচ্ছেন। এদিকে একই সময়ে বৈশ্বিক দূষিত শহরের তালিকায় ১৭৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে ছিল কিনশাসা। দ্বিতীয় অবস্থানে ছিল হ্যানয় এবং তৃতীয় অবস্থানে ছিল জাকার্তা।আরও পড়ুন, ঈদের দিনে রামিসার পরিবারের পাশে রিজভী আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১-এর ওপরে গেলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

ঈদের ছুটিতে ঢাকার বাতাসে স্বস্তি, কমেছে দূষণ