দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

শরিফ ওসমান হাদি হত্যার দুই প্রধান অভিযুক্তের ১১ দিনের রিমান্ড দিল্লিতে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম এবং আলমগীর হোসেনকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। মঙ্গলবার তাদের দিল্লিতে এনআইএ'র বিশেষ আদালতে তোলা হলে দুই পক্ষের বক্তব্য শুনে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের অতিরিক্ত সেশন জজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের  রিমান্ডের নির্দেশ দেন। এর আগে সোমবার ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

আরও পড়ুন, ডা. সেলিনা আইভী ও আবদুর রহমান বদির হাইকোর্ট জামিন স্থগিত

এনআইএ সূত্র জানায়, আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় নথি দাখিল করে জানান, অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, ফলে ষড়যন্ত্রের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে আনা উচিত। জানা যায়, ৭ ও ৮ মার্চ মধ্যবর্তী সময় ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা। পরবর্তীতে তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে প্রথমে ১৪ দিনের এসটিএফ রিমান্ডের নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন, পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর গত ২২ মার্চ বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের উভয়কেই ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজত (কারাগার হাজতবাস) নির্দেশ দেয়। পরে এই মামলায় যুক্ত হয় এনআইএ। ওই দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে গত সোমবার বিধাননগর মহকুমা আদালতে এনআইএ আবেদন করে। উল্লেখ্য, গত ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিষয় : আদালত রিমান্ড নির্দেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শরিফ ওসমান হাদি হত্যার দুই প্রধান অভিযুক্তের ১১ দিনের রিমান্ড দিল্লিতে

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম এবং আলমগীর হোসেনকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। মঙ্গলবার তাদের দিল্লিতে এনআইএ'র বিশেষ আদালতে তোলা হলে দুই পক্ষের বক্তব্য শুনে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের অতিরিক্ত সেশন জজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের  রিমান্ডের নির্দেশ দেন। এর আগে সোমবার ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

আরও পড়ুন, ডা. সেলিনা আইভী ও আবদুর রহমান বদির হাইকোর্ট জামিন স্থগিত

এনআইএ সূত্র জানায়, আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় নথি দাখিল করে জানান, অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, ফলে ষড়যন্ত্রের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে আনা উচিত। জানা যায়, ৭ ও ৮ মার্চ মধ্যবর্তী সময় ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা। পরবর্তীতে তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে প্রথমে ১৪ দিনের এসটিএফ রিমান্ডের নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন, পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর গত ২২ মার্চ বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের উভয়কেই ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজত (কারাগার হাজতবাস) নির্দেশ দেয়। পরে এই মামলায় যুক্ত হয় এনআইএ। ওই দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে গত সোমবার বিধাননগর মহকুমা আদালতে এনআইএ আবেদন করে। উল্লেখ্য, গত ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত