দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে পলাশবাড়ী হাসপাতালে রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ মার্চ দুপুরে রোগীদের জন্য উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। দিনটিকে ঘিরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় হাসপাতালের সাধারণ খাবারের তালিকায় আনা হয় বৈচিত্র্য ও পুষ্টিগুণে ভরপুর বিশেষ আয়োজন।

আরও পড়ুন, সোনারগাঁয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এমন আয়োজন জরুরি—এমপি মান্নান

জানা যায়, এ উপলক্ষে রোগীদের দুপুরের খাবারে পোলাও, খাশীর মাংস, ডাল, সালাদ এবং ফলমূল পরিবেশন করা হয়। নিয়মিত খাবারের তুলনায় এই মেনু ছিল অধিক সুস্বাদু রিকল্পনা কর্মকর্তা (টিএইচও) সালাউদ্দিন আহমেদ খান বলেন, মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব বিবেচনায় রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এতে রোগীরা যেমন আনন্দ পেয়েছেন, তেমনি পুষ্টিকর খাবার তাদের দ্রুত সুস্থ হয়ে ওঠাতেও সহায়ক হবে।

আরও পড়ুন, পলাশবাড়ী থানায় হামলা : ওসিসহ পুলিশ সদস্যদের ওপর সংঘবদ্ধ আক্রমণ, মামলা দায়ের

খাদ্য পরিবেশনকারী ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, দিবসটির তাৎপর্য মাথায় রেখে আমরা মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের চেষ্টা করেছি। রোগীদের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। তাদের মতে, জাতীয় দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন রোগীদের মানসিক প্রশান্তি বাড়ানোর পাশাপাশি চিকিৎসা পরিবেশকে আরও মানবিক করে তোলে। 

বিষয় : পলাশবাড়ী গাইবান্ধা বিশেষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

স্বাধীনতা দিবসে পলাশবাড়ী হাসপাতালে রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ মার্চ দুপুরে রোগীদের জন্য উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। দিনটিকে ঘিরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় হাসপাতালের সাধারণ খাবারের তালিকায় আনা হয় বৈচিত্র্য ও পুষ্টিগুণে ভরপুর বিশেষ আয়োজন।

আরও পড়ুন, সোনারগাঁয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এমন আয়োজন জরুরি—এমপি মান্নান

জানা যায়, এ উপলক্ষে রোগীদের দুপুরের খাবারে পোলাও, খাশীর মাংস, ডাল, সালাদ এবং ফলমূল পরিবেশন করা হয়। নিয়মিত খাবারের তুলনায় এই মেনু ছিল অধিক সুস্বাদু রিকল্পনা কর্মকর্তা (টিএইচও) সালাউদ্দিন আহমেদ খান বলেন, মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব বিবেচনায় রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এতে রোগীরা যেমন আনন্দ পেয়েছেন, তেমনি পুষ্টিকর খাবার তাদের দ্রুত সুস্থ হয়ে ওঠাতেও সহায়ক হবে।

আরও পড়ুন, পলাশবাড়ী থানায় হামলা : ওসিসহ পুলিশ সদস্যদের ওপর সংঘবদ্ধ আক্রমণ, মামলা দায়ের

খাদ্য পরিবেশনকারী ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, দিবসটির তাৎপর্য মাথায় রেখে আমরা মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের চেষ্টা করেছি। রোগীদের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। তাদের মতে, জাতীয় দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন রোগীদের মানসিক প্রশান্তি বাড়ানোর পাশাপাশি চিকিৎসা পরিবেশকে আরও মানবিক করে তোলে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত