ঈদের আনন্দকে আরও রঙিন করতে দর্শকদের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরাবরের মতোই খ্যাতিমান নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনা ও উপস্থাপনায় এবারের ঈদ বিশেষ পর্ব সাজানো হয়েছে নানা তারকাবহুল আয়োজনে। রোববার (২২ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হবে বহুল প্রতীক্ষিত এ অনুষ্ঠান।
আরও পড়ুন, ২৪ ঘণ্টায় স্পাইডার-ম্যান ট্রেলার ভিউ রেকর্ড
এবারের পর্বেও থাকছে ব্যতিক্রমধর্মী নাট্যাংশ, মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা, নান্দনিক মঞ্চসজ্জা এবং সমসাময়িক বিষয় নিয়ে বিনোদনধর্মী উপস্থাপনা। ঈদের বিশেষ এই আয়োজনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বৈচিত্র্যময় উপস্থাপনা ও সামাজিক বার্তাসমৃদ্ধ বিনোদনের কারণে দীর্ঘদিন ধরেই ‘ইত্যাদি’ দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়। এবারের পর্বেও থাকছে হাস্যরস, সমাজচিত্র এবং নির্মল বিনোদনের সমন্বয়। অনুষ্ঠানের শুরুতেই থাকছে কালজয়ী গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’-এর বিশেষ পরিবেশনা। তবে এবারের অন্যতম আকর্ষণ একটি দেশাত্মবোধক গান, যেখানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে রয়েছেন মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। এ ছাড়া জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ গেয়েছেন একটি ব্যতিক্রমধর্মী গান।
আরও পড়ুন, ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেক’
আপনার মতামত লিখুন