দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের আগে স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমল প্রায় ২৫ হাজার টাকা

পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগমুহূর্তে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ২৫ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত সর্বশেষ মূল্য তালিকায় এই অভাবনীয় দরপতনের চিত্র উঠে এসেছে। বাজুসের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে দেশের বাজারে সব মানের স্বর্ণের দামই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

আরও পড়ুন, হরমুজ প্রণালিতে সংঘাতের মাঝেও চট্টগ্রামে পৌঁছল ২৩টি জ্বালানি জাহাজ

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা।

উল্লেখ্য যে, গত ১১ মার্চ ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ২ লাখ ৮৭ হাজার ২৬২ টাকা। অর্থাৎ মাত্র ৭ দিনের ব্যবধানে ভরিতে দাম কমেছে প্রায় ২৫ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনই দেশীয় বাজারে এই প্রভাব ফেলেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমেছে।

আরও পড়ুন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে খেলাপিদের তালিকা প্রকাশের প্রস্তাব

স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজ্র ৭৬৪.২৭ ডলারে, যা গত ৬ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন দর। এছাড়া এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দামও ২.৬ শতাংশ কমে ৪ হাজার ৭৭০ ডলারে নেমে এসেছে। ঈদের আগমুহূর্তে স্বর্ণের দাম এত বিপুল পরিমাণে কমে যাওয়ায় সাধারণ ক্রেতা ও জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতা বজায় থাকলে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে। যারা ঈদ উপলক্ষে গয়না কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই দরপতন এক বড় সুযোগ হিসেবে দেখা দিচ্ছে।

বিষয় : স্বর্ণের দাম ধস ঈদুল ফিতর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ঈদের আগে স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমল প্রায় ২৫ হাজার টাকা

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগমুহূর্তে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ২৫ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত সর্বশেষ মূল্য তালিকায় এই অভাবনীয় দরপতনের চিত্র উঠে এসেছে। বাজুসের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে দেশের বাজারে সব মানের স্বর্ণের দামই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

আরও পড়ুন, হরমুজ প্রণালিতে সংঘাতের মাঝেও চট্টগ্রামে পৌঁছল ২৩টি জ্বালানি জাহাজ

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা।

উল্লেখ্য যে, গত ১১ মার্চ ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ২ লাখ ৮৭ হাজার ২৬২ টাকা। অর্থাৎ মাত্র ৭ দিনের ব্যবধানে ভরিতে দাম কমেছে প্রায় ২৫ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনই দেশীয় বাজারে এই প্রভাব ফেলেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমেছে।

আরও পড়ুন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে খেলাপিদের তালিকা প্রকাশের প্রস্তাব

স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজ্র ৭৬৪.২৭ ডলারে, যা গত ৬ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন দর। এছাড়া এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দামও ২.৬ শতাংশ কমে ৪ হাজার ৭৭০ ডলারে নেমে এসেছে। ঈদের আগমুহূর্তে স্বর্ণের দাম এত বিপুল পরিমাণে কমে যাওয়ায় সাধারণ ক্রেতা ও জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতা বজায় থাকলে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে। যারা ঈদ উপলক্ষে গয়না কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই দরপতন এক বড় সুযোগ হিসেবে দেখা দিচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত