দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

গংগাচড়ায় সাংবাদিকদের সঙ্গে এমপি রায়হান সিরাজীর ঈদের শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের গংগাচড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। উপজেলার অফিসার্স ক্লাবে  আয়োজিত সৌহার্দ্যপূর্ণ এ অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় এমপি রায়হান সিরাজী সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন, জনগণ তার সুফল ভোটের এক মাসের মধ্যেই পেতে শুরু করেছে: ড. মঈন খান

শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গংগাচড়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা: রংপুর ১ আসনের দু:স্থ ও গরিবের মধ্যে ১০ লক্ষ টাকা বিতরণ করলেন এমপি রায়হান সিরাজী

এ সময় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন। এমপি সেসব বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বিষয় : রংপুর শুভেচ্ছা ঈদুল ফিতর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

গংগাচড়ায় সাংবাদিকদের সঙ্গে এমপি রায়হান সিরাজীর ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের গংগাচড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। উপজেলার অফিসার্স ক্লাবে  আয়োজিত সৌহার্দ্যপূর্ণ এ অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় এমপি রায়হান সিরাজী সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন, জনগণ তার সুফল ভোটের এক মাসের মধ্যেই পেতে শুরু করেছে: ড. মঈন খান

শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গংগাচড়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা: রংপুর ১ আসনের দু:স্থ ও গরিবের মধ্যে ১০ লক্ষ টাকা বিতরণ করলেন এমপি রায়হান সিরাজী

এ সময় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন। এমপি সেসব বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত