দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্যও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানের নির্দেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরউজ্জামান মনির। বুধবার (১৮ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের হাসানহাটা দেবালয়ে নিজ বাড়িতে দুই সহস্রাধিক গরীব, অসহায়, অল্প আয়ের মানুষের মাঝে থ্রী-পিছ, শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। 

আরও পড়ুন, মহেশপুরে সড়কে গাড়ি রাখায় কোল্ড স্টোরেজকে ২ লাখ টাকা জরিমানা

এর আগে পবিত্র ঈদ ফিতর উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ডাংগা ইউনিয়নের ৭৬টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও ইফতার বিতরণ করেন মনিরউজ্জামান মনির। পরে বিকেলে একই স্হানে ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির এর বর্ণাঢ্য আয়োজনে তালতলা, হাসানহাটা, কেন্দুয়াব ও জয়নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নতিকল্পে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন, মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত, হাসপাতালে ভর্তি

এ সময় ডাংগা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরউজ্জামান বলেন, বিএনপি জনগণের দল। জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির লক্ষ্য। বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান স্যারের নির্দেশে এলাকায় দলের নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করছে। আমি জনগণের সাথে সম্পৃক্ততা আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ  

স্হানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

বিষয় : নরসিংদী ঈদ উপহার পলাশ মোঃ মনিরউজ্জামান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্যও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানের নির্দেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরউজ্জামান মনির। বুধবার (১৮ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের হাসানহাটা দেবালয়ে নিজ বাড়িতে দুই সহস্রাধিক গরীব, অসহায়, অল্প আয়ের মানুষের মাঝে থ্রী-পিছ, শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। 

আরও পড়ুন, মহেশপুরে সড়কে গাড়ি রাখায় কোল্ড স্টোরেজকে ২ লাখ টাকা জরিমানা

এর আগে পবিত্র ঈদ ফিতর উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ডাংগা ইউনিয়নের ৭৬টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও ইফতার বিতরণ করেন মনিরউজ্জামান মনির। পরে বিকেলে একই স্হানে ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির এর বর্ণাঢ্য আয়োজনে তালতলা, হাসানহাটা, কেন্দুয়াব ও জয়নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নতিকল্পে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন, মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত, হাসপাতালে ভর্তি

এ সময় ডাংগা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরউজ্জামান বলেন, বিএনপি জনগণের দল। জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির লক্ষ্য। বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান স্যারের নির্দেশে এলাকায় দলের নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করছে। আমি জনগণের সাথে সম্পৃক্ততা আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ  

স্হানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত