ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে বুধবার ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনির (বিএসএফ) সদস্যদের গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছে। আহত উজ্জ্বল হোসেন মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের বাসিন্দা তোতা মিয়ার ছেলে।
আরও পড়ুন, মহেশপুরে সড়কে গাড়ি রাখায় কোল্ড স্টোরেজকে ২ লাখ টাকা জরিমানা
মহেশপুর ৫৮ বিজিবির শ্যামকুড় বিজিবি ক্যাম্পের মেইন পিলার ৬০/৪-৫ এর প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী নামক স্থানে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, উজ্জ্বল হোসেন বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ ফটিককারী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে ১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আরও পড়ুন, মহেশপুরে তেলবাহী ট্রাকে কেড়ে নিল মায়ের প্রান, আশঙ্কাজনক অবস্থায় ছেলে
তিনি সীমান্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে এবং পারাপারের সময় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিজিবি পুলিশের পখ্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয় : মহেশপুর

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন