দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

গঙ্গাচড়ায় সম্প্রীতির বার্তা এমপি রায়হান সিরাজীর, শ্মশান উন্নয়নে আশ্বাস

মধুকৃষ্ণা ত্রয়োদশী বারুণী ও কালী পূজা উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ শিঙ্গীমারী শ্মশান ও কালীমন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় ২নং গ্রোয়িং বাঁধ সংলগ্ন মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ নিজ নিজ উৎসব স্বাধীনভাবে পালন করে আসছে। এই ঐতিহ্য রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধা জাগ্রত করে, যা সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উদাহরণ দিয়ে বলেন, কারো বাড়িতে আগুন লাগলে মানুষ ধর্মের ভিত্তিতে নয়, মানবতার দৃষ্টিকোণ থেকেই এগিয়ে আসে। সব ধর্মের মানুষকে সেই মানবিক দৃষ্টিভঙ্গিতেই দেখা উচিত।

আরও পড়ুন, মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকিতে শিশুরা

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেন, তিনি সবসময় তাদের পাশে থাকবেন এবং কোলকোন্দ শিঙ্গীমারী শ্মশানের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান, নায়েবে আমির মোঃ তাজ উদ্দিন এবং গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমল কান্ত রায়।

আরও পড়ুন, ফুলবাড়ীয়ায় ঐক্যবদ্ধ জনতার উদ্যোগে ৩ শতাধিক পরিবার পেল ঈদ সামগ্রী

অনুষ্ঠানের শুরুতে কোলকোন্দ শিঙ্গীমারী শ্মশান ও কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সুধীর বর্মন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্মশান কমিটির সদস্য সাংবাদিক নির্মল রায়। এসময় শতশত ভক্তবৃন্দের উপস্থিতিতে ধর্মীয় উৎসবটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়। এর আগে বারুণী ও কালী পূজার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।

বিষয় : রংপুর সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গঙ্গাচড়ায় সম্প্রীতির বার্তা এমপি রায়হান সিরাজীর, শ্মশান উন্নয়নে আশ্বাস

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

মধুকৃষ্ণা ত্রয়োদশী বারুণী ও কালী পূজা উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ শিঙ্গীমারী শ্মশান ও কালীমন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় ২নং গ্রোয়িং বাঁধ সংলগ্ন মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ নিজ নিজ উৎসব স্বাধীনভাবে পালন করে আসছে। এই ঐতিহ্য রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধা জাগ্রত করে, যা সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উদাহরণ দিয়ে বলেন, কারো বাড়িতে আগুন লাগলে মানুষ ধর্মের ভিত্তিতে নয়, মানবতার দৃষ্টিকোণ থেকেই এগিয়ে আসে। সব ধর্মের মানুষকে সেই মানবিক দৃষ্টিভঙ্গিতেই দেখা উচিত।

আরও পড়ুন, মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকিতে শিশুরা

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেন, তিনি সবসময় তাদের পাশে থাকবেন এবং কোলকোন্দ শিঙ্গীমারী শ্মশানের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান, নায়েবে আমির মোঃ তাজ উদ্দিন এবং গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমল কান্ত রায়।

আরও পড়ুন, ফুলবাড়ীয়ায় ঐক্যবদ্ধ জনতার উদ্যোগে ৩ শতাধিক পরিবার পেল ঈদ সামগ্রী

অনুষ্ঠানের শুরুতে কোলকোন্দ শিঙ্গীমারী শ্মশান ও কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সুধীর বর্মন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্মশান কমিটির সদস্য সাংবাদিক নির্মল রায়। এসময় শতশত ভক্তবৃন্দের উপস্থিতিতে ধর্মীয় উৎসবটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়। এর আগে বারুণী ও কালী পূজার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত