খাল খনন শুধু লোক দেখানোর জন্য নয়, বরং নদীুবিলের সঙ্গে সংযোগ করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।সোমবার (১৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের নিকলি উপজেলার আড়ি বিল খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এটা কোনো নিছক কর্মসূচি নয় বা লোক দেখানোর জন্য নয়। প্রকৃত অর্থে খাল খননের মাধ্যমে এলাকার মানুষের কৃষিকাজ, মৎস্যসম্পদ এবং খাদ্য উৎপাদনে সহায়ক পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক জায়গায় খালের জায়গা সরকারি হলেও পানি না থাকায় স্থানীয় কৃষকরা সেখানে সাময়িকভাবে ফসল ফলান। তবে খাল খননের সময় কৃষকদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও সরকার গুরুত্ব দেবে।
আরও পড়ুন, পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ
পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, আন্ত: নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে হবে - ড. মঈন খান
আয়োজকরা জানান, প্রাথমিকভাবে নিকলি আড়ি বিল খালের ৬০০ মিটার অংশ খননের মাধ্যমে প্রকল্প শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন