বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কৃষি প্রধান বাংলাদেশের কৃষিকে উর্বর করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে নিয়েছিলেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী। বর্তমান পৃথিবীতে পানির সরবরাহ-প্রবাহ ঠিক রাখতে না পারলে মানবসভ্যতা বিপদের সম্মুখীন হবে। সেই কথা বিবেচনায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এক মাসের মাথায় এই কার্যক্রম হাতে নিয়েছেন। সেই সাথে বিশ্ব স্বীকৃত আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সীমান্তের উপর বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে রাখা হলে লবনাক্ততার জন্য বাংলাদেশের ভূমির উর্বরতা নষ্ট হবে। সেজন্য জলের প্রবাহ স্বাভাবিক রাখা অতিব গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন, চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ
তিনি সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় অনুষ্ঠানের উদ্বোধক ও স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি) বলেন, কৃষকের জমিতে সেচসহ অধিক উৎপাদন বৃদ্ধি করতে কৃষকের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারায় বর্তমান প্রধানমন্ত্রীন নেতৃত্বে খাল খনন শুরু হয়েছে। এই খাল খনন কোন লোক দেখানো নয়, এটি জনগণের প্রকৃত কাজে লাগবে। আগামী বর্ষার আগেই কৃষকরা এই খালের শতভাগ সুফল পাবে। পূর্বের সরকারের সমালোচনা নয়, আমরা জনগণের জন্য ভালকিছু করতে চাই।
আরও পড়ুন, একমাত্র উপার্জনকারীকে হারিয়ে পথে পরিবার, চন্দনাইশে খুন
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দেশব্যাপী খাল খনন ও পুন:খননের অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খালটি খনন কার্যক্রমের সূচনা করা হয়। এই কর্মসূচীর অংশ হিসেবে জেলার ২৮৫টি গুরুত্বপূর্ন খাল খনন ও পূন:খনন কার্যক্রম পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।
বিষয় : বিএনপি নরসিংদী কৃষি ড. মঈন খান

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন