দৈনিক সংবাদ দিগন্ত

ইরানের ভেতরে আক্রমণ জোরদার করছে ইসরায়েলি সেনাবাহিনী

হামলার পরিধি আরো বিস্তৃত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।আইডিএফ

ইরান সরকারের বিভিন্ন অবকাঠামোর ওপর হামলার পরিধি আরো বিস্তৃত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।আইডিএফ জানিয়েছে, নতুন করে এখন পশ্চিম ও মধ্য ইরানের আরও কিছু নতুন নতুন এলাকাকে এই হামলার আওতায় আনা হচ্ছে।আইডিএফের মতে, এই হামলার মূল উদ্দেশ্য হলো ইরান সরকারের “কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা আদেশ ও নিয়ন্ত্রণ করার” সক্ষমতা কমিয়ে দেওয়া।

আরো পড়ুন , ইরাকে তেল শোধনাগারে হামলার ঘটনায় অনিশ্চয়তা

একই সাথে তারা ঘোষণা করেছে, রবিবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ইরানের হামদান এলাকায় অবস্থিত ইরান সরকারের সদর দফতরগুলোতে সফলভাবে এক দফা হামলা শেষ করেছে।আইডিএফ জানিয়েছে, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)এবং বাসিজ বাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সদর দফতরে হামলা করেছে তারা।এই হামলাগুলো ইরান সরকারের মূল পরিচালনা ব্যবস্থা এবং ভিত্তিকে আরও দুর্বল করে দেওয়ার একটি চলমান প্রচেষ্টার অংশ বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

বিষয় : হামলা প্রতিরক্ষা বাহিনী অবকাঠামো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইরানের ভেতরে আক্রমণ জোরদার করছে ইসরায়েলি সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

ইরান সরকারের বিভিন্ন অবকাঠামোর ওপর হামলার পরিধি আরো বিস্তৃত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।আইডিএফ জানিয়েছে, নতুন করে এখন পশ্চিম ও মধ্য ইরানের আরও কিছু নতুন নতুন এলাকাকে এই হামলার আওতায় আনা হচ্ছে।আইডিএফের মতে, এই হামলার মূল উদ্দেশ্য হলো ইরান সরকারের “কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা আদেশ ও নিয়ন্ত্রণ করার” সক্ষমতা কমিয়ে দেওয়া।

আরো পড়ুন , ইরাকে তেল শোধনাগারে হামলার ঘটনায় অনিশ্চয়তা

একই সাথে তারা ঘোষণা করেছে, রবিবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ইরানের হামদান এলাকায় অবস্থিত ইরান সরকারের সদর দফতরগুলোতে সফলভাবে এক দফা হামলা শেষ করেছে।আইডিএফ জানিয়েছে, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)এবং বাসিজ বাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সদর দফতরে হামলা করেছে তারা।এই হামলাগুলো ইরান সরকারের মূল পরিচালনা ব্যবস্থা এবং ভিত্তিকে আরও দুর্বল করে দেওয়ার একটি চলমান প্রচেষ্টার অংশ বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত