দৈনিক সংবাদ দিগন্ত

ইরাকে তেল শোধনাগারে হামলার ঘটনায় অনিশ্চয়তা

কুর্দি অঞ্চলের এরবিল শহরে অবস্থিত লানাজ তেল শোধনাগারে শনিবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের এরবিল শহরে অবস্থিত লানাজ তেল শোধনাগারে শনিবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। হামলার পর শোধনাগারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নিরূপণ না করা পর্যন্ত শোধনাগারের সব কার্যক্রম বন্ধ রাখা হবে। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই ধরনের হামলা স্থানীয় সরকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লানাজ তেল শোধনাগার এই অঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, কারণ তেল উৎপাদন ও বিতরণে এটি প্রধান ভূমিকা পালন করে।

আরো পড়ুন , ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চুক্তির সময় আসেনি : ট্রাম্প

রিপোর্ট লেখা পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে ইরানি গণমাধ্যমগুলো একজন নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার পেছনে ইরানের কোনও হাত নেই।ইরানের কেন্দ্রীয় ইউনিফাইড কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ একটি বিবৃতিতে দাবি করেছে, ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোনের অনুকরণে তৈরি নকল ড্রোন ব্যবহার করে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো আঞ্চলিক দেশগুলোতে হামলা চালানো হচ্ছে।ইরানি কমান্ড জোড়ালোভাবে বলেছে, তারা এই অঞ্চলে শুধু মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করে।

বিষয় : হামলা কার্যক্রম অনিশ্চয়তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইরাকে তেল শোধনাগারে হামলার ঘটনায় অনিশ্চয়তা

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের এরবিল শহরে অবস্থিত লানাজ তেল শোধনাগারে শনিবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। হামলার পর শোধনাগারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নিরূপণ না করা পর্যন্ত শোধনাগারের সব কার্যক্রম বন্ধ রাখা হবে। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই ধরনের হামলা স্থানীয় সরকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লানাজ তেল শোধনাগার এই অঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, কারণ তেল উৎপাদন ও বিতরণে এটি প্রধান ভূমিকা পালন করে।

আরো পড়ুন , ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চুক্তির সময় আসেনি : ট্রাম্প

রিপোর্ট লেখা পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে ইরানি গণমাধ্যমগুলো একজন নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার পেছনে ইরানের কোনও হাত নেই।ইরানের কেন্দ্রীয় ইউনিফাইড কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ একটি বিবৃতিতে দাবি করেছে, ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোনের অনুকরণে তৈরি নকল ড্রোন ব্যবহার করে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো আঞ্চলিক দেশগুলোতে হামলা চালানো হচ্ছে।ইরানি কমান্ড জোড়ালোভাবে বলেছে, তারা এই অঞ্চলে শুধু মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত