দৈনিক সংবাদ দিগন্ত

ট্রাম্পের উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করল ব্রাজিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থি উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করেছে ব্রাজিল সরকার। দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল বিটির। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন যে, বিটির ভিসা প্রত্যাহার করা হয়েছে। একে তিনি ওয়াশিংটনে ব্রাজিলীয় কর্মকর্তাদের ভিসা বাতিলের মার্কিন সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

যাঁদের ভিসা বাতিল করা হয়েছে তাদের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহাও রয়েছেন। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীর মার্কিন ভিসা গত বছর বাতিল করা হয়েছিল। রিও ডি জেনিরোতে এক অনুষ্ঠানে লুলা বলেন, সেই আমেরিকান ব্যক্তি যিনি জইর বলসোনারোর সঙ্গে দেখা করতে এখানে আসতে চেয়েছিলেন, তাকে নিষিদ্ধ করা হয়েছে। যতক্ষণ না তারা আমার স্বাস্থ্যমন্ত্রীর ভিসা দিচ্ছে, ততক্ষণ আমি তাকে ব্রাজিলে আসার অনুমতি দিচ্ছি না।

আরও পড়ুন, অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, ২০ মার্চ উদযাপন

পৃথকভাবে ব্রাজিলীয় কর্মকর্তারা এএফপিসহ বিভিন্ন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিটি তার ভিসার আবেদনে সফরের উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। বলসোনারো প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর ডানপন্থি মিত্র। ২০২২ সালের নির্বাচনের পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বর্তমানে তিনি ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। শুক্রবারের এই সিদ্ধান্ত ব্রাজিল ও মার্কিন সরকারের মধ্যে বিদ্যমান উত্তেজনারই বহিঃপ্রকাশ, যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও লুলার মধ্যে সম্পর্কের কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছিল।

আরও পড়ুন, দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত

গত আগস্টে বলসোনারোর বিচার প্রক্রিয়ার প্রতিবাদে ব্রাজিলের ওপর কঠোর শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তিনি বলসোনারোর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ব্রাজিলের বিরুদ্ধে ডানপন্থি কণ্ঠস্বর দমনের অভিযোগ তোলেন।

বিষয় : ভিসা ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল সরকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ট্রাম্পের উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করল ব্রাজিল

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থি উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করেছে ব্রাজিল সরকার। দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল বিটির। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন যে, বিটির ভিসা প্রত্যাহার করা হয়েছে। একে তিনি ওয়াশিংটনে ব্রাজিলীয় কর্মকর্তাদের ভিসা বাতিলের মার্কিন সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

যাঁদের ভিসা বাতিল করা হয়েছে তাদের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহাও রয়েছেন। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীর মার্কিন ভিসা গত বছর বাতিল করা হয়েছিল। রিও ডি জেনিরোতে এক অনুষ্ঠানে লুলা বলেন, সেই আমেরিকান ব্যক্তি যিনি জইর বলসোনারোর সঙ্গে দেখা করতে এখানে আসতে চেয়েছিলেন, তাকে নিষিদ্ধ করা হয়েছে। যতক্ষণ না তারা আমার স্বাস্থ্যমন্ত্রীর ভিসা দিচ্ছে, ততক্ষণ আমি তাকে ব্রাজিলে আসার অনুমতি দিচ্ছি না।

আরও পড়ুন, অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, ২০ মার্চ উদযাপন

পৃথকভাবে ব্রাজিলীয় কর্মকর্তারা এএফপিসহ বিভিন্ন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিটি তার ভিসার আবেদনে সফরের উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। বলসোনারো প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর ডানপন্থি মিত্র। ২০২২ সালের নির্বাচনের পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বর্তমানে তিনি ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। শুক্রবারের এই সিদ্ধান্ত ব্রাজিল ও মার্কিন সরকারের মধ্যে বিদ্যমান উত্তেজনারই বহিঃপ্রকাশ, যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও লুলার মধ্যে সম্পর্কের কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছিল।

আরও পড়ুন, দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত

গত আগস্টে বলসোনারোর বিচার প্রক্রিয়ার প্রতিবাদে ব্রাজিলের ওপর কঠোর শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তিনি বলসোনারোর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ব্রাজিলের বিরুদ্ধে ডানপন্থি কণ্ঠস্বর দমনের অভিযোগ তোলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত