পাবনার ঈশ্বরদীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন আলিফ ইসলাম নামের এক যুবক। (১০ মার্চ) রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
জানা গেছে, ১ মার্চ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম। তিনি ঈশ্বরদীর হাসপাতাল রোড এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের প্রধান উপার্জনকারী এ মানুষটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
আরো পড়ুন , টাঙ্গাইলে আবাসিক স্কুলে ছাত্রের মৃত্যু তদন্ত শুরু
বাবা হারানোর শোক সইতে না পেরে তার ছেলে আলিফ ইসলাম (১৯) বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর চিকিৎসাধীন আলিফের মৃত্যু হয়।
তরিকুলের প্রতিবেশী আবু তালেব জানান, বাবা ও ছেলের পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন সবাই।
বিষয় : আত্মহত্যা মৃত্যুর শোক বিষপান

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
পাবনার ঈশ্বরদীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন আলিফ ইসলাম নামের এক যুবক। (১০ মার্চ) রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
জানা গেছে, ১ মার্চ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম। তিনি ঈশ্বরদীর হাসপাতাল রোড এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের প্রধান উপার্জনকারী এ মানুষটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
আরো পড়ুন , টাঙ্গাইলে আবাসিক স্কুলে ছাত্রের মৃত্যু তদন্ত শুরু
বাবা হারানোর শোক সইতে না পেরে তার ছেলে আলিফ ইসলাম (১৯) বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর চিকিৎসাধীন আলিফের মৃত্যু হয়।
তরিকুলের প্রতিবেশী আবু তালেব জানান, বাবা ও ছেলের পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন সবাই।

আপনার মতামত লিখুন