রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সৌরভ হালদার (২৫) নামে ওই শিক্ষার্থী বিষাক্ত দ্রব্য সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করে অসুস্থ হয়ে বমি করতে থাকলে তাকে দ্রুত উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্বজনদের দাবি, কয়েকদিন আগে তার এক ঘনিষ্ঠ বান্ধবী ক্যানসারে মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আরো পড়ুন , মুক্তিযোদ্ধা ও বেতার ব্যক্তিত্ব আবু নওশের আর নেইদীর্ঘদিন ধরে তিনি চাপে ছিলেন বলেও জানা গেছে।সৌরভ ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামের কৃষক অমল হালদারের ছেলে। পড়াশোনার জন্য তিনি রাজধানীতে বোনের সঙ্গে বসবাস করতেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তরুণদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি আবারও সামনে চলে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।