ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্ত্রীর পাঠানো তালাকের চিঠি পেয়ে বিদ্যুৎ হোসেন (২৮) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের মিলনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার শামসুল আলীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের জেরে সুমি আক্তারের সঙ্গে বিদ্যুতের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে বিদ্যুৎ হোসেন অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে পড়লে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। জুয়া খেলার টাকার জোগান দিতে গিয়ে তিনি নিজের উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারিচালিত অটোরিকশাটিও বিক্রি করে দেন।
আরো পড়ুন , লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে ৭৩ রোগী হাসপাতালে ভর্তি
পরবর্তীতে অভাব কাটাতে দম্পতি ঢাকায় গার্মেন্টসে চাকরি নিলেও বিদ্যুতের জুয়া খেলার অভ্যাসের পরিবর্তন হয়নি। এ নিয়ে দাম্পত্য কলহ বাড়তে থাকলে ঈদুল ফিতর-এর আগে সুমি আক্তার সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান। পরে বিদ্যুৎ শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়ে একা বাড়ি ফিরে আসেন।বুধবার ডাকযোগে স্ত্রীর পাঠানো তালাকের চিঠি হাতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন বিদ্যুৎ। একপর্যায়ে তিনি ঘরে থাকা দানাদার বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, বিষপান করা ওই যুবকের পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন