দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ মার্চ ২০২৬

গ্যাস লিকেজে বিস্ফোরণ ধামরাইয়ের দম্পতি দগ্ধ

ঢাকার ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ

ঢাকার ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ দম্পতি হলেন- সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে পৌর এলাকার  কিষাণ নগর মহল্লায় বাদশার বাড়িতে বিকট শব্দ হয়। পরে প্রতিবেশীরা বাদশার বাসায় গিয়ে তাদের দগ্ধ অবস্থায় দেখতে পান। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রতিবেশী অসীম ঘোষ বলেন, রাতে বাদশার স্ত্রী রান্না করতে যায়। এ সময় হঠাৎ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়। 

আরো পড়ুন , বিবিসি বাংলাকে ক্ষতিপূরণ দাবি করে নোটিশ পাঠালেন মাহদী

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান সংবাদমাধ্যমকে বলেন, রাত ১০ টার দিকে স্থানীয়রা বিস্ফোরণের খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে কোনো আগুন ছিল না। রান্নাঘরে বিস্ফোরণের কারণে ওই বাড়ির গ্যাসের লাইনের রাইজার বন্ধ করা হয়েছে এবং দুইটি লিকেজ ছিল তা বন্ধ করা হয়েছে। তবে এ ঘটনায় এক দম্পতি দগ্ধ হয়েছে বলে জানাতে পেরেছি এবং তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিষয় : বিস্ফোরণ দম্পতি গ্যাসের লাইন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গ্যাস লিকেজে বিস্ফোরণ ধামরাইয়ের দম্পতি দগ্ধ

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ দম্পতি হলেন- সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে পৌর এলাকার  কিষাণ নগর মহল্লায় বাদশার বাড়িতে বিকট শব্দ হয়। পরে প্রতিবেশীরা বাদশার বাসায় গিয়ে তাদের দগ্ধ অবস্থায় দেখতে পান। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রতিবেশী অসীম ঘোষ বলেন, রাতে বাদশার স্ত্রী রান্না করতে যায়। এ সময় হঠাৎ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়। 

আরো পড়ুন , বিবিসি বাংলাকে ক্ষতিপূরণ দাবি করে নোটিশ পাঠালেন মাহদী

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান সংবাদমাধ্যমকে বলেন, রাত ১০ টার দিকে স্থানীয়রা বিস্ফোরণের খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে কোনো আগুন ছিল না। রান্নাঘরে বিস্ফোরণের কারণে ওই বাড়ির গ্যাসের লাইনের রাইজার বন্ধ করা হয়েছে এবং দুইটি লিকেজ ছিল তা বন্ধ করা হয়েছে। তবে এ ঘটনায় এক দম্পতি দগ্ধ হয়েছে বলে জানাতে পেরেছি এবং তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত