আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারা আবারও বিচ্ছেদের পথে গেলেন। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের সংসার ভেঙে গেল।শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে। শেষ পর্যন্ত পারস্পরিক সিদ্ধান্তেই তারা বিচ্ছেদের পথে যান।তিনি আরও বলেন, নতুন করে সংসার শুরু করার চেষ্টা করা হয়েছিল এবং দুই পরিবারও বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছিল। তবে নানা জটিলতায় সেই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি।আরও পড়ুন , ৪০ বছরেও সরকারি ভবন নেই, টিনশেডে ঝুঁকি নিয়ে চলছে মাদ্রাসার পাঠদানজানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে তারা দ্বিতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হন। প্রথম বিচ্ছেদের পর পারিবারিক মধ্যস্থতায় তারা আবারও একসঙ্গে জীবন শুরু করেছিলেন।এর আগে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।আবু ত্বহা আদনান মূলত অনলাইনে ইসলামী আলোচনা করে তরুণদের মধ্যে পরিচিতি পান। ২০২৩ সালে তার নিখোঁজ হওয়ার ঘটনাও দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।তবে এবারের বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত আবু ত্বহা আদনানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এদিকে, এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের আলোচনা শুরু হয়েছে। অনেকে বিস্ময় প্রকাশ করলেও অনেকেই ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন।