দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার।

অনুষ্ঠানের শুরুতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায় বক্তারা দুর্যোগের সময় দ্রুত প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন, বগুড়া কাহালুতে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল গ্রেফতার

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া, প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন, লামা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, গঙ্গাচড়া উপজেলা কৃষি অফিসার মোঃ রুরেল হুসেইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়ন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়াও সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

বিষয় : কর্মসূচি রংপুর গঙ্গাচড়া আলোচনা সভা দুর্যোগ প্রস্তুতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার।

অনুষ্ঠানের শুরুতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায় বক্তারা দুর্যোগের সময় দ্রুত প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন, বগুড়া কাহালুতে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল গ্রেফতার

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া, প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন, লামা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, গঙ্গাচড়া উপজেলা কৃষি অফিসার মোঃ রুরেল হুসেইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়ন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়াও সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত