দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

রমজানে বাজারদর নিয়ন্ত্রণে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাজার এলাকায় কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে বিক্রয় তালিকা সংরক্ষণ না করার অপরাধে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুটি প্রতিষ্ঠানকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করে থাকে। এ ধরনের অনিয়ম প্রতিরোধ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন, সেতু ধস: চরম দুর্ভোগে যোগাযোগ ব্যবস্থা, সেতু দ্রুত সংস্কারের আশ্বাস

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান উপলক্ষে বাজারগুলোতে মনিটরিং জোরদার করা হয়েছে এবং প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সোনারগাঁয়ে বাজার পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে। কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি বা অবৈধ মজুত করতে না পারে, সে জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন, বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ১ লাখ ৭৭ হাজার টাকাসহ স্বামী স্ত্রী দুইজন গ্রেফতার

এ সময় অভিযানে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার বায়োজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের এসআই পারভেজসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : সোনারগাঁ অভিযান রমজান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রমজানে বাজারদর নিয়ন্ত্রণে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাজার এলাকায় কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে বিক্রয় তালিকা সংরক্ষণ না করার অপরাধে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুটি প্রতিষ্ঠানকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করে থাকে। এ ধরনের অনিয়ম প্রতিরোধ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন, সেতু ধস: চরম দুর্ভোগে যোগাযোগ ব্যবস্থা, সেতু দ্রুত সংস্কারের আশ্বাস

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান উপলক্ষে বাজারগুলোতে মনিটরিং জোরদার করা হয়েছে এবং প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সোনারগাঁয়ে বাজার পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে। কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি বা অবৈধ মজুত করতে না পারে, সে জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন, বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ১ লাখ ৭৭ হাজার টাকাসহ স্বামী স্ত্রী দুইজন গ্রেফতার

এ সময় অভিযানে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার বায়োজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের এসআই পারভেজসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত