দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

কুষ্টিয়ায় প্রকাশ্যে কুপিয়ে যুবক হত্যা, মাদক বিরোধের জেরে সংঘর্ষের অভিযোগ

কুষ্টিয়া শহরে প্রকাশ্য দিবালোকে সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সাগরের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় তার ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, চন্দনাইশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। নিহতের ভাই তৌফিক ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ আগে বেলা ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকায় প্রবাল, ভিকি ও বিজয় নামের কয়েকজন তাকে মারধর করে। মারধরের সময় তারা হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আয়।’ এরপর তিনি তার ভাই সাগরকে খুঁজতে বের হন। কিছুক্ষণ পর ফোনে খবর পান যে, সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগর নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিষয়টি তদন্ত করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : হত্যা সংঘর্ষ কুষ্টিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় প্রকাশ্যে কুপিয়ে যুবক হত্যা, মাদক বিরোধের জেরে সংঘর্ষের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

কুষ্টিয়া শহরে প্রকাশ্য দিবালোকে সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সাগরের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় তার ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, চন্দনাইশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। নিহতের ভাই তৌফিক ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ আগে বেলা ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকায় প্রবাল, ভিকি ও বিজয় নামের কয়েকজন তাকে মারধর করে। মারধরের সময় তারা হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আয়।’ এরপর তিনি তার ভাই সাগরকে খুঁজতে বের হন। কিছুক্ষণ পর ফোনে খবর পান যে, সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগর নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিষয়টি তদন্ত করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত