প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬
কুষ্টিয়ায় প্রকাশ্যে কুপিয়ে যুবক হত্যা, মাদক বিরোধের জেরে সংঘর্ষের অভিযোগ
একেএম নাজমুল আলম, , জেলা প্রতিনিধি: ||
কুষ্টিয়া শহরে প্রকাশ্য দিবালোকে সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সাগরের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় তার ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন, চন্দনাইশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিতনিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। নিহতের ভাই তৌফিক ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ আগে বেলা ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকায় প্রবাল, ভিকি ও বিজয় নামের কয়েকজন তাকে মারধর করে। মারধরের সময় তারা হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আয়।’ এরপর তিনি তার ভাই সাগরকে খুঁজতে বের হন। কিছুক্ষণ পর ফোনে খবর পান যে, সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।আরও পড়ুন, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিতকুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগর নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিষয়টি তদন্ত করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত