দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

মহেশপুর সীমান্তে ৭ ভারতীয় নাগরিকসহ ১১ জন আটক

অবৈধ ভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭ ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে বিজিবির সদস্যরা। সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানিয়েছে, শুক্রবার সকালে মহেশপুরের শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার রমজান আলীর নেতৃত্বে অভিযান কালে ভারতীয় ৭ নাগরিককে আটক করা হয়। আটক ৭ ভারতীয় নাগরিক একই পরিবারের সদস্য। আটকদের মধ্যে ১জন পুরুষ, ১জন নারী ও ৫ জন শিশু রয়েছে। আটক ভারতীয় নাগরিকরা হলেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার টিল ঢাংগা গ্রামের হযরত আলীর ছেলে মো. শাহাজান (৩৩), তার স্ত্রী তৈয়বা বেগম (৩০)। এ সময় ভারতীয় দম্পতির পাঁচ সন্তানকেও আটক করে বিজিবি। তারা হলেন- ইমরান (১২), ইফরান (১০), আয়ান (৮), মো. জিদান (৬) ও মোছা. সায়দা খাতুন (৪)।

আরও পড়ুন, মহেশপুরে ভোগান্তি জলিলপুর - যুগিহুদায় কপোতাক্ষ নদের বাঁশের সাকো

এছাড়া বৃহস্পতিবার রাতে মহেশপুরের ৫৮ বিজিবির অধীন বাঘাডাংগা বিওপির হাবিলদার অনুপম বিশ্বাসে নেতৃত্বে অভিযান চালায়। এ সময় ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ৪ জনকে আটক করা হয়। আটকরা হলেন, খুলনার দাকোপ থানার আন্ধারমানিক গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হুমায়ুন কবির, সাতক্ষীরার শ্যামনগর থানার উত্তর আটুলিয়া হাওয়ালভাঙ্গী গ্রামের সিরাজুল গাজী (২৮)। বাকি দুজনের মধ্যে একজন নারী ও একজন শিশু।

আরও পড়ুন, মহেশপুরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি

বিজিবি জানিয়েছে, আটক ভারতীয় নাগরিকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, আটক শাহাজান ৩ বছর বয়সে ভারত গমন করেন এবং সেখানে ৩০ বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন। পরবর্তীতে শাহাজান ভারতীয় নাগরিক মোছা. তৈয়বা বেগমকে বিয়ের পরে ভারতীয় নাগরিকত্ব লাভ করেন। জানা গেছে, গত ডিসেম্বরে রাজশাহী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে আটক ৭ ভারতীয় নাগরিক। তারা গাইবান্ধায় ভাড়া বাসায় বসবাস করে গাইবান্ধা বিসিকে কাজ করতেন। কাজ শেষে গত শুক্রবার (৬ মার্চ) অবৈধ ভাবে মহেশপুর সীমান্ত পেরিয়ে তারা ভারতে ফেরার চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন,আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন, মহেশপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আগুন

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান বলেন, আটক ৭ ভারতীয় নাগরিকদেও বিরুদ্ধে আইনানুগ পরবর্তী করণীয় চলমান রয়েছে। এ ছাড়া অপর আটক ৪ বাংলাদেশির মধ্যে প্রাপ্ত বয়স্ক দুজনকে আদালতে সোপর্দ করা হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টাওে পাঠানো হবে।

বিষয় : ভারতীয় আটক ঝিনাইদহ মহেশপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মহেশপুর সীমান্তে ৭ ভারতীয় নাগরিকসহ ১১ জন আটক

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত