দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ মার্চ ২০২৬

মাদারীপুরের ডাসারে র‌্যাবের হাতে হামিম বেপারি নামে এক মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরের ডাসারে মোঃ হামীম বেপারী-(৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল র‌্যাব ৮। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা- বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের সার্বিক পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৯২ বোতল ভারতীয় (উইন ক্যারেক্স) জাতীয় নেশাদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃত হামীম সাতক্ষীরার কাঠিয়া গ্রামের শাহিনুর বেপারীর ছেলে। 

র‌্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে ভারতীয় মাদকদ্রব্য নিয়ে মোটরসাইকেল যোগে বরিশালের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী মাদকসহ যাচ্ছেন এমন সংবাদের বিত্তিতে বরিশাল র‍্যাব -৮ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ঢাকা-বরিশাল মহাসড়কে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ওই পেট্রোল পাম্পের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ আটক করে। এসময় তার কাছ থেকে ৯২ বোতল ভারতীয় (উইন ক্যারেক্স) জাতীয় নেশাদ্রব্য উদ্ধার করা হয়।

আরও পড়ুন, রমজানে মানবিক উদ্যোগ: গুম ও শহীদ পরিবারের পাশে আমিনুল হক

অভিযানিক দল জানায় আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মদ ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

বিষয় : মাদারীপুর আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মাদারীপুরের ডাসারে র‌্যাবের হাতে হামিম বেপারি নামে এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

মাদারীপুরের ডাসারে মোঃ হামীম বেপারী-(৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল র‌্যাব ৮। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা- বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের সার্বিক পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৯২ বোতল ভারতীয় (উইন ক্যারেক্স) জাতীয় নেশাদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃত হামীম সাতক্ষীরার কাঠিয়া গ্রামের শাহিনুর বেপারীর ছেলে। 

র‌্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে ভারতীয় মাদকদ্রব্য নিয়ে মোটরসাইকেল যোগে বরিশালের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী মাদকসহ যাচ্ছেন এমন সংবাদের বিত্তিতে বরিশাল র‍্যাব -৮ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ঢাকা-বরিশাল মহাসড়কে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ওই পেট্রোল পাম্পের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ আটক করে। এসময় তার কাছ থেকে ৯২ বোতল ভারতীয় (উইন ক্যারেক্স) জাতীয় নেশাদ্রব্য উদ্ধার করা হয়।

আরও পড়ুন, রমজানে মানবিক উদ্যোগ: গুম ও শহীদ পরিবারের পাশে আমিনুল হক

অভিযানিক দল জানায় আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মদ ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত