দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ মার্চ ২০২৬

রমজানে মানবিক উদ্যোগ: গুম ও শহীদ পরিবারের পাশে আমিনুল হক

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি এসব পরিবারের বাসায় গিয়ে তাদের খোঁজখবর নেন এবং রমজান ও ঈদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। গতকাল শনিবার (৭ মার্চ) রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ, কালশী ও এভিনিউ-৫সহ বিভিন্ন এলাকায় গিয়ে তিনি এসব পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। এ সময় প্রতিটি পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাদের বর্তমান অবস্থা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। পাশাপাশি গুম ও শহীদ হওয়া নেতাকর্মীদের স্বজনদের সবসময় পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।প্রিয়জনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক পরিবারের সদস্যই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, রাজনৈতিক প্রতিকূল সময়ে আমিনুল হক তাদের কখনো ভুলে যাননি। বরং বারবার তাদের পাশে দাঁড়িয়ে একজন মানবিক নেতার পরিচয় দিয়েছেন।

এদিন যেসব পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়, তাদের মধ্যে রয়েছে শহীদ আসিফ ইকবালের পরিবার, ২০১৩ সালে গুম হওয়া পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তারার পরিবার, শহীদ মকবুল হোসেনের পরিবার, শহীদ রমজান মিয়া জীবনের পরিবার এবং ২০১৫ সালে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলমের পরিবার।পরিবারগুলোর সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন,গণতন্ত্রের সংগ্রামে যারা জীবন দিয়েছেন কিংবা গুমের শিকার হয়েছেন, তারা কেবল একটি দলের কর্মী নন; তারা এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক। তাদের এই ত্যাগের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

আরও পড়ুন, কক্সবাজারে কাতার প্রবাসীর স্ত্রীর মরদেহ লিফটের গর্তে

তিনি আরও বলেন, শহীদ ও গুম হওয়া নেতাকর্মীদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের স্মৃতি ধারণ করেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে। রমজানের এই মানবিক উদ্যোগকে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা শুধু একটি সহায়তা কর্মসূচি হিসেবে দেখছেন না; বরং এটিকে ত্যাগী নেতাকর্মীদের প্রতি গভীর সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করছেন। তাদের মতে, ক্ষমতা বা পদ নয়,বিপদে মানুষের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত রাজনৈতিক নেতার আসল পরিচয়, যা আমিনুল হক আবারও প্রমাণ করেছেন।

বিষয় : রমজান আমিনুল হক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রমজানে মানবিক উদ্যোগ: গুম ও শহীদ পরিবারের পাশে আমিনুল হক

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত