দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ মার্চ ২০২৬

কক্সবাজারে কাতার প্রবাসীর স্ত্রীর মরদেহ লিফটের গর্তে

কক্সবাজারের  সদর  হাসপাতালে  মেয়েকে নিয়ে  চিকিৎসায়  এসে নিখোঁজ হওয়া মা কোহিনূর আকতার (৩২)  নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  কক্সবাজার সদর থানার  ওসি এই   বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের  ব্যবহৃত লিফটের নিচের গর্ত থেকে তার পচন ধরা  নারীর মরদেহ  অবশেষে উদ্ধার করে পুলিশ।

সূত্রে জানা গেছে,শনিবার  দুপুরের দিকে হাসপাতালের লিফট এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে । পরিচ্ছন্নতাকর্মীরা গন্ধের  কারন খুঁজতে গিয়ে  এক পর্যায়ে লিফটের নিচের গর্তে মরাদেহ পড়ে থাকতে দেখেতে পায় তারা ।  এই খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ও ফায়ার সার্ভিস দল নিথর দেহটি  উদ্ধার করতে সক্ষম হয়। 

পুলিশ জানায়, গত ৩ মার্চ উখিয়া উপজেলার রাজাপালংয়ের বাসিন্দা  কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী কোহিনূর আকতার তার ৫ বছর বয়সী মেয়ে মরিয়মকে নিয়ে হাসপাতালে আসেন। শিশুটিকে পঞ্চম তলার শিশু ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে ভর্তি করা হয়েছিল। পরদিন ৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে মেয়ের জন্য ওষুধ কিনতে নিচে নামেন কোহিনূর। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার শ্বশুর আলী আকবর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

আরও পড়ুন, লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দীন জানান, নিখোঁজের পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছিল। শনিবার  লিফটের গর্তে কোহিনূরের মরদেহ শনাক্ত করা হয়েছে। লিফটটি ত্রুটিপূর্ণ ছিল কি না বা এটি কোনো দুর্ঘটনা না কি অন্য কিছু,  খতিয়ে দেখা হচ্ছে। 

বিষয় : মরদেহ কক্সবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কক্সবাজারে কাতার প্রবাসীর স্ত্রীর মরদেহ লিফটের গর্তে

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

কক্সবাজারের  সদর  হাসপাতালে  মেয়েকে নিয়ে  চিকিৎসায়  এসে নিখোঁজ হওয়া মা কোহিনূর আকতার (৩২)  নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  কক্সবাজার সদর থানার  ওসি এই   বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের  ব্যবহৃত লিফটের নিচের গর্ত থেকে তার পচন ধরা  নারীর মরদেহ  অবশেষে উদ্ধার করে পুলিশ।

সূত্রে জানা গেছে,শনিবার  দুপুরের দিকে হাসপাতালের লিফট এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে । পরিচ্ছন্নতাকর্মীরা গন্ধের  কারন খুঁজতে গিয়ে  এক পর্যায়ে লিফটের নিচের গর্তে মরাদেহ পড়ে থাকতে দেখেতে পায় তারা ।  এই খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ও ফায়ার সার্ভিস দল নিথর দেহটি  উদ্ধার করতে সক্ষম হয়। 

পুলিশ জানায়, গত ৩ মার্চ উখিয়া উপজেলার রাজাপালংয়ের বাসিন্দা  কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী কোহিনূর আকতার তার ৫ বছর বয়সী মেয়ে মরিয়মকে নিয়ে হাসপাতালে আসেন। শিশুটিকে পঞ্চম তলার শিশু ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে ভর্তি করা হয়েছিল। পরদিন ৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে মেয়ের জন্য ওষুধ কিনতে নিচে নামেন কোহিনূর। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার শ্বশুর আলী আকবর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

আরও পড়ুন, লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দীন জানান, নিখোঁজের পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছিল। শনিবার  লিফটের গর্তে কোহিনূরের মরদেহ শনাক্ত করা হয়েছে। লিফটটি ত্রুটিপূর্ণ ছিল কি না বা এটি কোনো দুর্ঘটনা না কি অন্য কিছু,  খতিয়ে দেখা হচ্ছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত