দৈনিক সংবাদ দিগন্ত

খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে

শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে আয়োজিত প্রথম প্যারা স্পোর্টস কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলোয়াড়রা ভালো থাকলে দেশও ভালো থাকবে।আরও পড়ুন, বাংলাদেশ দলে শেষ মুহূর্তের পরিবর্তন, ওপেনিংয়ে নতুন সমীকরণপ্রতিমন্ত্রী জানান, এশিয়ান প্যারা গেমসের মতো আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের যে ধরনের সহায়তা প্রয়োজন, আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই তা পূরণ করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ক্রীড়া উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক প্যারা অ্যাথলেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশ নেন।আরও পড়ুন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণাঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্যারা গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসিরুল ইসলাম। আয়োজকরা জানান, জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান প্যারা গেমসের জন্য যোগ্য খেলোয়াড় নির্বাচন ও প্রশিক্ষণই এই আয়োজনের মূল লক্ষ্য।আরও পড়ুন, পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ, অভিষেক হতে পারে তানজিদ তামিমের অনুষ্ঠানে প্যারা ক্রীড়াবিদদের সঙ্গে প্রতিমন্ত্রীর আবেগঘন মুহূর্তও দেখা যায়। কেউ তার সঙ্গে ছবি তোলেন, কেউ আবার স্নেহভরে তাকে জড়িয়ে ধরেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে