দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

জনগণই জবাব দেবে ব্যালটে’ মিরপুরে বিএনপি প্রার্থীর হুঁশিয়ারি: আমিনুল হক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুর এলাকায় নির্বাচনী মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ঢাকা-১৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক গণসংযোগকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে সরাসরি নির্বাচনী অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন।

সোমবার ও মঙ্গলবার সকালে মিরপুর-৬ এলাকায় নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনের গণসংযোগে তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রার্থী ও তাদের সহযোগীরা নির্বাচনীআচরণবিধি লঙ্ঘন করে ভোট কেনার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পাশাপাশি বিএনপির নাম ভাঙিয়ে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার একটি সংঘবদ্ধ চক্রান্ত চলছে বলেও দাবি করেন তিনি। আমিনুল হক বলেন, এই আসনে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে বিএনপি জনগণের দল। কিন্তু একটি মহল আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেনা ও মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এসব অপচেষ্টার জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে আপাতদৃষ্টিতে লেভেল প্লেয়িং ফিল্ড দেখা গেলেও ভেতরে ভেতরে নানা ধরনের অনিয়ম সংঘটিত হচ্ছে, যা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হওয়া জরুরি।

শিশুদের খেলাধুলায় বাধা: উদ্বেগ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এলাকায় শিশুদের খেলাধুলায় বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন আমিনুল হক। তিনি বলেন,বিএনপি খেলাধুলাবান্ধব ও মানবিক সমাজ গড়তে চায়। শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ করা কোনো সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। তার মতে, খেলাধুলার সুযোগ নিশ্চিত করাই একটি সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম গঠনের পূর্বশর্ত।মিরপুরের সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনার ঘোষণা গণসংযোগকালে আমিনুল হক মিরপুর এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান,পুরোনো ও ত্রুটিপূর্ণ গ্যাস ও পানির লাইন পুনর্খননের মাধ্যমে আধুনিক সংযোগ নিশ্চিত করা হবে কাঁচা রাস্তা ও ভাঙাচোরা গলি সংস্কারে একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন, ফতুল্লায় র‌্যাব-১১ এর অভিযানে পাইপ গান, ককটেল ও লুট হওয়া গুলিসহ অস্ত্র উদ্ধার

নাগরিক সেবায় স্বচ্ছতা ওজবাবদিহিতা নিশ্চিত করা হবে তরুণদের জন্য কর্মসংস্থানের রূপরেখা তরুণ সমাজের বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন,কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা এবং অনলাইন জব ফেয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সিং ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে শিক্ষিত বেকার তরুণদের আত্মনির্ভরশীল করে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভোটের আহ্বান গণসংযোগ শেষে আমিনুল হক একটি মানবিক, মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকল ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটই নির্ধারণ করবে কে জনগণের পক্ষে, আর কে অনিয়মের পক্ষে।

বিষয় : হুঁশিয়ারি মিরপুর আমিনুল হক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জনগণই জবাব দেবে ব্যালটে’ মিরপুরে বিএনপি প্রার্থীর হুঁশিয়ারি: আমিনুল হক

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত