দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ মার্চ ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

সীতাকুণ্ডে ঘরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাতে উপজেলার পৌরসদরে ইকোপার্কের পশ্চিম পাশ-সংলগ্ন সরকারি পুনর্বাসন ঘরের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত জেরিন আক্তার (১৯) পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা ফারুকের স্ত্রী। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেমনগর এলাকার আবুল কালামের মেয়ে। তার তিন মাস বয়সি একটি শিশুসন্তান রয়েছে।

মৃতের স্বজনেরা জানান, দেড় বছর আগে ফারুকের সঙ্গে জেরিনের বিয়ে হয়। বিয়ের পর তারা ফারুকের মাদকাসক্তির বিষয়টি জানতে পারেন। ফারুক মাদকাসক্ত হয়ে ঘরে ফিরে জেরিনকে প্রায়ই মারধর করতেন। 

আরো পড়ুন , লাশ গোসলের নির্ধারিত স্থানে ঘর তোলার প্রতিবাদ

সোমবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে জেরিনের বাড়িতে আসেন তারা। পরে পুলিশের সহায়তায় জেরিনের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় ফারুক জেরিনকে শ্বাসরোধ করে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন।

জেরিনের বাবা আবুল কালাম জানান, মাদকাসক্ত ফারুক নেশার টাকার জন্য প্রায়ই তার মেয়েকে মারধর করত। মেয়ের সংসার বাঁচাতে একাধিকবার টাকাও দিয়েছেন তিনি। প্রতিবেশীদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, সোমবার রাতেও ফারুক তার মেয়েকে মারধর করেছে। 

ফারুক জেরিনকে মেরে ফাঁসির নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন আবুল কালাম।সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : উদ্ধার গৃহবধূ ঝুলন্ত লাশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে ঘরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাতে উপজেলার পৌরসদরে ইকোপার্কের পশ্চিম পাশ-সংলগ্ন সরকারি পুনর্বাসন ঘরের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত জেরিন আক্তার (১৯) পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা ফারুকের স্ত্রী। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেমনগর এলাকার আবুল কালামের মেয়ে। তার তিন মাস বয়সি একটি শিশুসন্তান রয়েছে।

মৃতের স্বজনেরা জানান, দেড় বছর আগে ফারুকের সঙ্গে জেরিনের বিয়ে হয়। বিয়ের পর তারা ফারুকের মাদকাসক্তির বিষয়টি জানতে পারেন। ফারুক মাদকাসক্ত হয়ে ঘরে ফিরে জেরিনকে প্রায়ই মারধর করতেন। 

আরো পড়ুন , লাশ গোসলের নির্ধারিত স্থানে ঘর তোলার প্রতিবাদ

সোমবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে জেরিনের বাড়িতে আসেন তারা। পরে পুলিশের সহায়তায় জেরিনের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় ফারুক জেরিনকে শ্বাসরোধ করে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন।

জেরিনের বাবা আবুল কালাম জানান, মাদকাসক্ত ফারুক নেশার টাকার জন্য প্রায়ই তার মেয়েকে মারধর করত। মেয়ের সংসার বাঁচাতে একাধিকবার টাকাও দিয়েছেন তিনি। প্রতিবেশীদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, সোমবার রাতেও ফারুক তার মেয়েকে মারধর করেছে। 

ফারুক জেরিনকে মেরে ফাঁসির নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন আবুল কালাম।সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত