প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬
সীতাকুণ্ডে ঘরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার
সংবাদ দিগন্ত ||
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাতে উপজেলার পৌরসদরে ইকোপার্কের পশ্চিম পাশ-সংলগ্ন সরকারি পুনর্বাসন ঘরের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত জেরিন আক্তার (১৯) পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা ফারুকের স্ত্রী। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেমনগর এলাকার আবুল কালামের মেয়ে। তার তিন মাস বয়সি একটি শিশুসন্তান রয়েছে।মৃতের স্বজনেরা জানান, দেড় বছর আগে ফারুকের সঙ্গে জেরিনের বিয়ে হয়। বিয়ের পর তারা ফারুকের মাদকাসক্তির বিষয়টি জানতে পারেন। ফারুক মাদকাসক্ত হয়ে ঘরে ফিরে জেরিনকে প্রায়ই মারধর করতেন। আরো পড়ুন , লাশ গোসলের নির্ধারিত স্থানে ঘর তোলার প্রতিবাদসোমবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে জেরিনের বাড়িতে আসেন তারা। পরে পুলিশের সহায়তায় জেরিনের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় ফারুক জেরিনকে শ্বাসরোধ করে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন।জেরিনের বাবা আবুল কালাম জানান, মাদকাসক্ত ফারুক নেশার টাকার জন্য প্রায়ই তার মেয়েকে মারধর করত। মেয়ের সংসার বাঁচাতে একাধিকবার টাকাও দিয়েছেন তিনি। প্রতিবেশীদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, সোমবার রাতেও ফারুক তার মেয়েকে মারধর করেছে। ফারুক জেরিনকে মেরে ফাঁসির নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন আবুল কালাম।সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত