সমাজ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও মানবকল্যাণে অসামান্য অবদান রাখায় ফরিদপুরের আফরোজা ইয়াসমিন “ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারু২০২৫” অর্জন করেছেন। তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে তার নিরলস সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সোমবার (২ মার্চ ২০২৬) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ুএর উদ্যোগে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকাুএর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন জেলার পুরস্কারপ্রাপ্ত নারী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী গোলাম তৌসিফ, সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনাত আরা, মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোসা: জান্নাতুল সুলতানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর। মাসউদা জেসি, উপপরিচালক, মহিলা অধিদপ্তর, ফরিদপুর।
আয়োজক সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে মোট ৫৭টি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের কর্মকাণ্ড, সামাজিক অবদান, নেতৃত্বগুণ এবং সমাজে ইতিবাচক প্রভাবের বিভিন্ন দিক মূল্যায়নের মাধ্যমে কঠোর যাচাই-বাছাই শেষে সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে আফরোজা ইয়াসমিনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আফরোজা ইয়াসমিন দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা বিস্তার, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার অবদান প্রশংসনীয়। তার উদ্যোগ ও নেতৃত্বে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়েছে। বক্তারা আরও বলেন, আফরোজা ইয়াসমিনের কর্মকাণ্ড শুধু নিজ এলাকার উন্নয়নেই সীমাবদ্ধ নয়; বরং তার কাজ সমাজের অন্য নারীদেরও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে অনুপ্রাণিত করছে। তার মতো সমাজসেবীদের স্বীকৃতি দেওয়া হলে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সংগ্রাম, সাফল্য ও অবদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা নারীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সম্মাননা নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজ উন্নয়নে তাদের অংশগ্রহণ আরও জোরদার করবে এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। একই অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ নারী হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার আরিফা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুন্সিগঞ্জ সদরের মারুফা আক্তার, শ্রেষ্ঠ সফল জননী হিসেবে কিশোরগঞ্জ জেলার ভৈরবের নাছরিন আক্তার এবং নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী শ্রেষ্ঠ নারী হিসেবে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের মুক্তা আক্তারকেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আরও পড়ুন, উনি কারো কাছে টাকা চান না, ভূমি সেবা প্রার্থীরা দিতে বাধ্য হয়
উল্লেখ্য, একই ক্যাটাগরিতে গত ৯ ডিসেম্বর ২০২৫ সালে আফরোজা ইয়াসমিন ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার লাভ করেন। তিনি ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বগঙ্গাবর্দী গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সম্মাননা অর্জনের পর আফরোজা ইয়াসমিন তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তার কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও তিনি সমাজের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখবেন।
স্থানীয় পর্যায়ে তার নিরলস সামাজিক কার্যক্রম, মানবিক উদ্যোগ এবং নারী উন্নয়নে অবদানের ধারাবাহিক স্বীকৃতি হিসেবে বিভাগীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন তার কাজের পরিধি ও গুরুত্বকে নতুন মাত্রা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন