দৈনিক সংবাদ দিগন্ত

দেশে ফেরার সিদ্ধান্ত নুসরাত ফারিয়ার

দেশে ফেরার সিদ্ধান্ত নুসরাত ফারিয়ার
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও উদ্ভূত যুদ্ধপরিস্থিতির কারণে সেখানে আটকা পড়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ইসরাইল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েন তিনি। 

সামাজিক মাধ্যমে এক পোস্টে এ দুঃস্বপ্নের কথা জানান অভিনেত্রী। পরে দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগজনক সময় পার করে অবশেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন নুসরাত ফারিয়া।

আরো পড়ুন , আইনি পদক্ষেপে শ্রাবন্তী

এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের নিজের এই দুঃসহ পরিস্থিতির কথা জানিয়েছেন অভিনেত্রী। গত শনিবার রাতে দেওয়া সেই পোস্টে নুসরাত ফারিয়া দিনটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন— ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ। ইউএই (আরব আমিরাতের)-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। 

নুসরাত ফারিয়া বলেন, ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে— এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়। তবে এই সংকট মুহূর্তে ইস্তানবুলে অবস্থানরত বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারিয়া।  

বিষয় : অভিনেত্রী উদ্দেশ দেশে ফেরা উদ্দেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশে ফেরার সিদ্ধান্ত নুসরাত ফারিয়ার

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও উদ্ভূত যুদ্ধপরিস্থিতির কারণে সেখানে আটকা পড়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ইসরাইল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েন তিনি। 

সামাজিক মাধ্যমে এক পোস্টে এ দুঃস্বপ্নের কথা জানান অভিনেত্রী। পরে দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগজনক সময় পার করে অবশেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন নুসরাত ফারিয়া।

আরো পড়ুন , আইনি পদক্ষেপে শ্রাবন্তী

এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের নিজের এই দুঃসহ পরিস্থিতির কথা জানিয়েছেন অভিনেত্রী। গত শনিবার রাতে দেওয়া সেই পোস্টে নুসরাত ফারিয়া দিনটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন— ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ। ইউএই (আরব আমিরাতের)-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। 

নুসরাত ফারিয়া বলেন, ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে— এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়। তবে এই সংকট মুহূর্তে ইস্তানবুলে অবস্থানরত বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারিয়া।  

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত