দৈনিক সংবাদ দিগন্ত

আইনি পদক্ষেপে শ্রাবন্তী

আইনি পদক্ষেপে শ্রাবন্তী
মন্তব্যের শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

শারীরিক গঠন ও ওজন বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মানসিক হেনস্তার অভিযোগ তুলে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্রাবন্তী। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।

দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে তার ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন একাংশ নেটিজেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিতেই সফট টার্গেট। কিন্তু শুধু শিল্পী হিসেবেই নয়,

আরো পড়ুন , নিয়মিত কাজ করতে চাই

 একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি—এইভাবে দিনের পর দিন নোংরা মন্তব্য মেনে নেওয়া যায় না। আমার চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক কথা বলা হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন এসেছে।’

সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন শ্রাবন্তী। সেখানে তাকে একজন ঠাকুমার চরিত্রে অভিনয় করতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল বলে জানান তিনি।

বিষয় : পদক্ষেপ মন্তব্যে আইনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আইনি পদক্ষেপে শ্রাবন্তী

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শারীরিক গঠন ও ওজন বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মানসিক হেনস্তার অভিযোগ তুলে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্রাবন্তী। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।

দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে তার ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন একাংশ নেটিজেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিতেই সফট টার্গেট। কিন্তু শুধু শিল্পী হিসেবেই নয়,

আরো পড়ুন , নিয়মিত কাজ করতে চাই

 একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি—এইভাবে দিনের পর দিন নোংরা মন্তব্য মেনে নেওয়া যায় না। আমার চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক কথা বলা হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন এসেছে।’

সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন শ্রাবন্তী। সেখানে তাকে একজন ঠাকুমার চরিত্রে অভিনয় করতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল বলে জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত