দৈনিক সংবাদ দিগন্ত

নিয়মিত কাজ করতে চাই

নিয়মিত কাজ করতে চাই
রংপুরের মেয়ে স্নিগ্ধা চৌধুরী।

রংপুরের মেয়ে স্নিগ্ধা চৌধুরী। ছোটবেলা থেকেই ফ্যাশন জগতের প্রতি দুর্বলতা ছিল তার। সেই টান থেকেই ২০১৮ সালে মডেলিংয়ের আঙিনায় পা রাখেন। বিলবোর্ড, র‌্যাম্প শো কিংবা বিদেশের নামি ফ্যাশন মঞ্চ- সবখানেই দ্যুতি ছড়িয়েছেন। এবার সেই দ্যুতি বড়পর্দায় ছড়াতে আসছেন তিনি। নির্মাতা রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। সম্প্রতি নিজের প্রথম সিনেমা ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন- তারেক আনন্দ

প্রায় দেড় বছর আগে রায়হান রাফী ভাই আমাকে এই গল্পের প্লটটি শুনিয়েছিলেন। তখন একবার অডিশনও দিয়েছিলাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যখন এলো, তখন আমি পরিবারের সঙ্গে ওমরাহ পালন করছিলাম।

আরো পড়ুন , ঈদে আসছে “নিখোঁজ তৌসিফ”–মায়ের ও স্ত্রীর অনন্ত অপেক্ষার গল্প

 রাফী ভাই টেক্সটে জানালেন, চারজন নারীকে কেন্দ্র করে তিনি গল্পটি সাজিয়েছেন। আমি আগ্রহী কি না জানতে চাইলেন। মুহূর্তেই আমি রাজি হয়ে যাই। এরপর দেশে ফিরে টানা এক মাস দিনরাত রাফী ভাইয়ের অফিসে গ্রুমিং করেছি। পুরো টিমের আন্তরিকতায় আমি মুগ্ধ।

সিনেমাটি দেশের চারটি ভিন্ন অঞ্চল থেকে স্বপ্ন নিয়ে ঢাকায় আসা চারজন নারীর গল্প। এখানে তাদের স্ট্রাগল, চ্যালেঞ্জ, ভালোবাসা এবং জীবনের রূঢ় অভিজ্ঞতার কথা বলা হয়েছে। আমার বিশ্বাস, মফস্বল থেকে আসা প্রতিটি মেয়েই এই গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারবেন। ব্যক্তিগতভাবে আমি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, আর এটি তেমনই এক সিনেমা।একদমই না। বরং আমি খুশি যে ঈদের মতো বড় উৎসবে এমন একটি সিনেমা দিয়ে আমার যাত্রা শুরু হচ্ছে, যেখানে অভিনয়ের সুযোগ আছে। এখানে শুধু সৌন্দর্য নয়, আমাকে চেষ্টা করে অভিনয়টা করতে হয়েছে। পরিচালকের পরামর্শমতো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

বিষয় : ফ্যাশন দুর্বলতা মডেলিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নিয়মিত কাজ করতে চাই

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত