দৈনিক সংবাদ দিগন্ত

সবসময় নিজেকে ভাঙতে চাই

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান এখন আগের মতো নিয়মিত পর্দায় দেখা না গেলেও বেছে বেছে গল্পনির্ভর কাজ করছেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘদিন ধরে তিনি নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন।বিভিন্ন সময় শহুরে আধুনিক চরিত্র থেকে শুরু করে গ্রামীণ সহজ-সরল নারীর ভূমিকায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।আসন্ন ঈদকে কেন্দ্র করে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অহনা রহমান। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘মাটির পুতুল’ নামের একটি একক নাটকের শুটিং।আরও  পড়ুন , অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেননাটকটি রচনা করেছেন জান্নাতারা ফেরদৌস মিলা এবং পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস।অহনা রহমান বলেন, তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং সবসময় নিজেকে ভেঙে নতুনভাবে পর্দায় উপস্থাপন করতে চান। তাই এখন তিনি কম কাজ করলেও মানসম্মত গল্পকে গুরুত্ব দিচ্ছেন।তিনি আরও বলেন, অল্প কাজ করেও দীর্ঘ সময় দর্শকদের মনে থাকা সম্ভব, যদি কাজটি ভালো হয়।নাটকটিতে অহনা রহমান ছাড়াও আরও অভিনয় করেছেন সেলজুক চৌধুরী, ফাতেমা হীরা, আনোয়ার শাহী, পামীর খান, শম্পা নিজাম, মাসুদ আলম ও রাজনন্দী বিশ্বাসসহ অনেকে।আরও  পড়ুন , দীর্ঘ অপেক্ষার অবসান, আসছে নাবিলার ‘বনলতা সেন’

সবসময় নিজেকে ভাঙতে চাই