দৈনিক সংবাদ দিগন্ত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস অনেকটা সুস্থ, ঈদের আগেই দেশে ফেরার আশা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।দলীয় সূত্র জানিয়েছে, ঈদুল আজহার আগেই তাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন সীমিতভাবে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা করতে পারছেন।তিনি আরও জানান, পরিবারের সদস্যরা ঈদের আগেই তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আগ্রহী,আরও    পড়ুন , মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, ছাত্রজোটের বিক্ষোভ তবে চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে।মির্জা আব্বাস গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে পুনর্বাসন ও বিশেষায়িত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরিবার ও দলীয় নেতারা তাকে দেশে ফেরানোর প্রস্তুতি নিচ্ছেন।

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস অনেকটা সুস্থ, ঈদের আগেই দেশে ফেরার আশা