দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানালেন শেখ হাসিনা

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশে ফিরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথাও তিনি প্রকাশ করেন।শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা প্রাণনাশের ঝুঁকি থাকতে পারে—এ বিষয়ে তিনি অবগত। তবুও তিনি নিজের জন্মভূমিতেই ফিরতে চান। তার ভাষ্য, নিজের বাবা-মায়ের কবর যেখানে, সেই মাটিতেই শেষ নিঃশ্বাস ফেলতে চান।সাক্ষাৎকারে তিনি আরও বলেন, 

আরও পড়ুনসক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারী বর্ষণ, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা

দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিয়ে বর্তমান বিচারব্যবস্থা সম্পর্কে নিজের অবস্থান জনগণের সামনে তুলে ধরতে চান। তবে আত্মসমর্পণের নির্দিষ্ট সময় বা আদালতের নাম উল্লেখ করেননি।তিনি দাবি করেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মামলার মুখোমুখি এবং অনেকেই আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং অনলাইনে বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতাও দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন বলে তিনি জানিয়েছেন।এ বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয় : শেখ হাসিনা পরিকল্পনা দেশে ফেরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানালেন শেখ হাসিনা

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশে ফিরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথাও তিনি প্রকাশ করেন।শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা প্রাণনাশের ঝুঁকি থাকতে পারে—এ বিষয়ে তিনি অবগত। তবুও তিনি নিজের জন্মভূমিতেই ফিরতে চান। তার ভাষ্য, নিজের বাবা-মায়ের কবর যেখানে, সেই মাটিতেই শেষ নিঃশ্বাস ফেলতে চান।সাক্ষাৎকারে তিনি আরও বলেন, 

আরও পড়ুনসক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারী বর্ষণ, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা

দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিয়ে বর্তমান বিচারব্যবস্থা সম্পর্কে নিজের অবস্থান জনগণের সামনে তুলে ধরতে চান। তবে আত্মসমর্পণের নির্দিষ্ট সময় বা আদালতের নাম উল্লেখ করেননি।তিনি দাবি করেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মামলার মুখোমুখি এবং অনেকেই আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং অনলাইনে বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতাও দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন বলে তিনি জানিয়েছেন।এ বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত