দৈনিক সংবাদ দিগন্ত

সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারী বর্ষণ, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারী বর্ষণ

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আরও  পড়ুন, আগস্টে ২ দিনের ছুটিতে মিলবে ৮ দিনের দীর্ঘ অবকাশ

এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় ও প্রবল অবস্থায় রয়েছে। ফলে আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বিষয় : মৌসুমি বায়ু ভূমিধসের আশঙ্কা ভারী বৃষ্টিপাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারী বর্ষণ, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আরও  পড়ুন, আগস্টে ২ দিনের ছুটিতে মিলবে ৮ দিনের দীর্ঘ অবকাশ

এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় ও প্রবল অবস্থায় রয়েছে। ফলে আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত