দৈনিক সংবাদ দিগন্ত

প্রতিহত ড্রোনের ধ্বংসাবশেষে বুর্জ আল আরবে সামান্য আগুন

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশে প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বিখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবের বাইরের অংশে পড়ে সামান্য অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আল-জাজিরার।

দুবাই মিডিয়া অফিস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, 'একটি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বুর্জ আল আরবের বহির্ভাগে পড়ে ছোট আকারের আগুনের সূত্রপাত ঘটায়।'

আরও পড়ুন, ট্রাম্পের বিস্ফোরক দাবি: খামেনি ‘নিহত’

ঘটনার পরপরই সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, উপসাগরীয় দেশগুলোর ওপর সাম্প্রতিক ইরানি হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এই ঘটনা ঘটেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : অগ্নিকাণ্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রতিহত ড্রোনের ধ্বংসাবশেষে বুর্জ আল আরবে সামান্য আগুন

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশে প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বিখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবের বাইরের অংশে পড়ে সামান্য অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আল-জাজিরার।

দুবাই মিডিয়া অফিস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, 'একটি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বুর্জ আল আরবের বহির্ভাগে পড়ে ছোট আকারের আগুনের সূত্রপাত ঘটায়।'

আরও পড়ুন, ট্রাম্পের বিস্ফোরক দাবি: খামেনি ‘নিহত’

ঘটনার পরপরই সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, উপসাগরীয় দেশগুলোর ওপর সাম্প্রতিক ইরানি হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এই ঘটনা ঘটেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত