দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

নেতানিয়াহু প্রশংসায় সীমাহীন নজিরবিহীন প্রতিক্রিয়া দিলেন মোদি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেল আবিবের প্রতি দিল্লির অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বুধবার অনুষ্ঠিত এই ভাষণে মোদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করেন। গাজা যুদ্ধের আবহে দুই দেশের কৌশলগত ও আদর্শিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দেন। ভাষণের শুরুতেই মোদীকে অভূতপূর্ব সম্মান জানিয়ে নেসেটের সদস্যরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তার নাম জপ করতে থাকেন।

আরো পড়ুন , এপস্টেইন বিতর্কে অনুশোচনা প্রকাশ বিল গেটসের, কর্মীদের কাছে ক্ষমা চাইলেন

 মোদী তার বক্তব্যে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ভারত এই কঠিন সময়ে এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে ইসরায়েলের পাশে থাকবে। এই সফরকে কেন্দ্র করে জেরুজালেমের রাজপথ ভারত ও ইসরায়েলের পতাকায় সাজানো হয় এবং আগের রাতে নেসেট ভবনটি ভারতের তেরঙা পতাকার রঙে আলোকিত করা হয়।নেতানিয়াহু মোদিকে ‘আমার ভাই’ বলে সম্বোধন করে এই সফরকে তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।

বিষয় : পুনর্ব্যক্ত সমর্থন বেনিয়ামিন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নেতানিয়াহু প্রশংসায় সীমাহীন নজিরবিহীন প্রতিক্রিয়া দিলেন মোদি

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেল আবিবের প্রতি দিল্লির অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বুধবার অনুষ্ঠিত এই ভাষণে মোদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করেন। গাজা যুদ্ধের আবহে দুই দেশের কৌশলগত ও আদর্শিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দেন। ভাষণের শুরুতেই মোদীকে অভূতপূর্ব সম্মান জানিয়ে নেসেটের সদস্যরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তার নাম জপ করতে থাকেন।

আরো পড়ুন , এপস্টেইন বিতর্কে অনুশোচনা প্রকাশ বিল গেটসের, কর্মীদের কাছে ক্ষমা চাইলেন

 মোদী তার বক্তব্যে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ভারত এই কঠিন সময়ে এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে ইসরায়েলের পাশে থাকবে। এই সফরকে কেন্দ্র করে জেরুজালেমের রাজপথ ভারত ও ইসরায়েলের পতাকায় সাজানো হয় এবং আগের রাতে নেসেট ভবনটি ভারতের তেরঙা পতাকার রঙে আলোকিত করা হয়।নেতানিয়াহু মোদিকে ‘আমার ভাই’ বলে সম্বোধন করে এই সফরকে তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত