ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেছেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না এবং অতীতেও এ ধরনের কোনো ব্যবহার করা হয়নি।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়সহ বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।আরো পড়ুন , ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনার মামলায় জামিন পেলেন ইমিএ সময় বৌদ্ধ নেতারা তাকে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিরূপ উপহার দেন।ধর্মীয় সম্প্রীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের পথে আহ্বান করে এবং শান্তি ও মানবিকতার শিক্ষা দেয়।তিনি আরও বলেন, বৌদ্ধ ধর্মের পঞ্চশীল নীতি—প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা ও মাদক থেকে বিরত থাকার শিক্ষা—সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি নাগরিকদের ধর্মীয় মূল্যবোধ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।এ সময় তিনি সবাইকে “সংখ্যালঘু” হিসেবে না দেখে সমান নাগরিক হিসেবে বিবেচনার ওপর গুরুত্ব দেন।