রংপুরের বদরগঞ্জ উপজেলায় নাবালিকা মাদরাসাছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মেয়েটির সন্ধান না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। তাদের অভিযোগ, উদ্ধারে পুলিশ তৎপর নয়।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুতুবপুর ইউনিয়নের খিয়ারপাড়া (মোল্লাপাড়া) গ্রামের বাসিন্দা ইজারুল হোসেনের মেয়ে রিমু আক্তার (১৫) মিঠাপুকুর উপজেলার চত্রা আহমদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। পরিবারের দাবি,
একই এলাকার আরমান ওরফে আপেল (১৮) দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি প্রদান করে।
আরো পড়ুন , ময়মনসিংহে আবারও আওয়ামী লীগ অফিসে হামলা–ভাঙচুর
পরিবারের ভাষ্যমতে, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির সামনে থেকে আরমান ও তার এক সহযোগী মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে রিমুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দাবি, অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়নি। এতে করে তারা আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বদরগঞ্জ থানার এসআই অনন্ত মোহন রায় বলেন, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আমরা প্রযুক্তিগতভাবে কাজ করছি। পরিবারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা পেলে আরও দ্রুত অগ্রগতি সম্ভব।এ বিষয়ে বদরগঞ্জ থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এলাকাবাসী দ্রুত নাবালিকা ছাত্রীকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
বিষয় : অভিযোগ প্রতিবেশী ছাত্রী অপহরণ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন